ভুল ব্রাঞ্চে কমিট? অর্ধেক কাজ করা কোড নিয়ে ব্রাঞ্চ চেঞ্জ করতে বিপদ? চিন্তা নেই — সমাধান আছে !
ডেভেলপার হিসেবে আমরা প্রায়ই এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কাজ অর্ধেক শেষ হয়েছে, কিন্তু হঠাৎ অন্য কোনো ইমার্জেন্সি ফিচারে কাজ করতে হচ্ছে। অথবা এমন হয় যে, অন্য একটি ব্রাঞ্চের মাত্র একটি নির্দিষ্ট কমিট আমার বর্তমান ব্রাঞ্চে দরকার। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমাদের এই ব্লগ।
আগে যখন আমরা এই টুলগুলো জানতাম না, তখন কী করতাম?
- অর্ধেক কোড নিয়ে ঝামেলা: ধরুন, আপনি একটি ফিচারে কাজ করছেন কিন্তু সেটি এখনও শেষ হয়নি। এখন ইমার্জেন্সি একটা বাগ ফিক্স করতে হবে। আপনি যদি এখন কোডটি ‘Commit’ করেন, তাহলে একটি ইনকমপ্লিট বা ব্রোকেন কোড হিস্ট্রিতে থেকে যাবে। আর যদি ‘Commit’ না করেন, তবে ব্রাঞ্চ সুইচ করা যাবে না।
- ম্যানুয়াল কপি-পেস্ট: অন্য ব্রাঞ্চ থেকে একটি নির্দিষ্ট কোড চেঞ্জ আনতে আমরা ম্যানুয়ালি ফাইল কপি করে আনতাম, যা ভুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিত এবং সময় নষ্ট করত।

